আপনার বিকাশ মোবাইল মেন্যুর “মাই বিকাশ” অপশন থেকে আপনি আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক, লেনদেনের সংক্ষিপ্ত বিবরণী, বিকাশ মোবাইল মেন্যু পিন পরিবর্তন, এবং এটিএম পিন পরিবর্তন করতে পারেন।
মাই বিকাশ >> চেক ব্যালেন্স
আপনার বর্তমান একাউন্ট ব্যাল্যান্স চেক করার জন্য -
১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান
২। “মাই বিকাশ” সিলেক্ট করুন
৩। “চেক ব্যালেন্স” সিলেক্ট করুন
৪। আপনার পিন নম্বরটি দিন
আপনি আপনার বিকাশ একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন।
মোবাইল মেন্যু পিন পরিবর্তন
আপনার বিকাশ একাউন্ট আরো সুরক্ষিত করতে ৫ ডিজিট-এর পিন (PIN) নাম্বার ব্যবহার করুন। পিন (PIN) নাম্বার পরিবর্তন করতে *247# ডায়াল করে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
-6 টাইপ করে My bKash সিলেক্ট করুন
-2 টাইপ করে Change Mobile Menu PIN সিলেক্ট করুন
-আপনার বর্তমান পিন (PIN) নাম্বারটি দিন
-৫ ডিজিটের একটি নতুন পিন (PIN) নাম্বার দিন
-পুনরায় নতুন পিন (PIN) নাম্বার দিয়ে কনফার্ম করুন
-আপনার মোবাইলে একটি কনফার্মেশন পাবেন
পিন (PIN) নাম্বার পরিবর্তনের ক্ষেত্রে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন:
- পিন (PIN) নাম্বার অবশ্যই ৫ ডিজিটের হতে হবে
- পিন (PIN) নাম্বার দেয়ার সময় শুধু সংখ্যা ব্যবহার করতে হবে
- নতুন পিন (PIN) নাম্বার সেট করার ক্ষেত্রে সর্বশেষ ব্যবহৃত তিনটি পিনের কোনোটিই ব্যবহার করা যাবে না
- এক ঘণ্টার মধ্যে তিন বার ভুল পিন (PIN) দিলে, পিন (PIN) লক হয়ে যাবে
- পিন (PIN) নাম্বারের প্রথম সংখ্যাটি শূন্য (০) হওয়া যাবে না
- আট (৮) ঘণ্টার মধ্যে দুই বার পিন (PIN) পরিবর্তন করা যাবে না
- ধারাবাহিক এবং একই ডিজিটের নাম্বারগুলো পিন (PIN) নাম্বার হিসেবে ব্যবহার করা যাবে না; যেমন 1111, 22222, 12345, 23456, 98765, 87654, 54321 ইত্যাদি
এটিএম পিন পরিবর্তন
মাই বিকাশ এর চেঞ্জ এটিএম পিন অপশন থেকে আপনি আপনার বিকাশ এটিএম ক্যাশ আউট পিন পরিবর্তন করতে পারবেন। যেভাবে করবেন -
১। *২৪৭# ডায়াল করে আপনার বিকাশ মোবাইল মেন্যুতে যান
২। “মাই বিকাশ” এ যান
৩। “চেঞ্জ এটিএম পিন” সিলেক্ট করুন
৪। বর্তমান পিনটি দিন
৫। এবার ৫ ডিজিটের একটি নতুন পিন নাম্বার দিন
৬। নিশ্চিত করার জন্য নতুন পিনটি পুনঃরায় লিখুন
আপনি আপনার মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ পাবেন।
























0 comments:
Post a Comment