আপনার প্রথম প্রয়োজন উইন্ডোজ অথবা ম্যাক অপারেটিং সিষ্টেমের একটি কম্পিউটার। সেখানে ফটোশপ সফটঅয়্যার ইনষ্টল করা। নতুন ভার্শনের ফটোশপ যথেষ্ট বড় সফটঅয়্যার। কাজেই শক্তিশালি প্রসেসর, যথেষ্ট পরিমান মেমোরী, হার্ডডিস্কে যথেষ্ট পরিমান যায়গা এগুলিও প্রয়োজন।
যদি নতুন কম্পিউটার কেনার বিষয় থাকে তাহলে দ্রুতগতির প্রসেসর, বেশি মেমোরী, বড় আকারের মনিটর, ভাল গ্রাফিক্স কার্ড ইত্যাদি বিষয়ের দিকে দৃষ্টি দিন। নিখুত কাজের জন্য উন্নতমানের মাউস প্রয়োজন। ড্রইং এর জন্য প্রেসার সেনসিটিভ গ্রাফিক ট্যাবলেট (ওয়াকম হতে পারে) ব্যবহার করলে আরো সুন্দর এবং নিখুত কাজ করা সম্ভব হবে।
কাগজ থেকে ছবি ব্যবহার করতে হলে স্ক্যানার প্রয়োজন হবে। এছাড়া ছবি উঠানো প্রয়োজন হলে ক্যামেরা থাকা চাই। ফিল্ম ক্যামেরার তুলনায় ডিজিটাল ক্যামেরা বেশি সুবিধাজনক।উল্লেখ করা সবকিছু যদি নাও থাকে, কম্পিউটারে শুধুমাত্র ফটোশপ ইনষ্টল করেই কাজ শুরু করুন।
























0 comments:
Post a Comment